
১১৭ বছর আগে জাপান থেকে প্রথম পবিত্র হজ পালন করেন যিনি
ইসলাম ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৩৩

শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফি
আল্লাহভীতি বা তাকওয়াকে দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আহমদ বিন আলী আল-হুযাইফি।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার খুতবায় তিনি মুসল্লিদের আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং আখেরাতের প্রতি বিশ্বাস দৃঢ় করার আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খুতবায় পবিত্র কোরআনের সুরা কাফের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন শায়খ আহমদ আল-হুযাইফি। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিম্বরে সুরা কাফ তিলাওয়াত করতেন। এ বিষয়ে সাহাবি উম্মে হিশাম বিনতে হারিসা (রা.)-এর বর্ণনার কথাও উল্লেখ করা হয়।
খুতবায় আকাশ, পৃথিবী এবং বৃষ্টির মাধ্যমে শস্য ও উদ্ভিদ উৎপন্ন হওয়ার বিষয়টি তুলে ধরে কিয়ামত ও পুনরুত্থানের বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রকৃতির এসব নিদর্শন মানুষের সামনে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার পরিচয় তুলে ধরে এবং পরকালের জীবন সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে।
শায়খ আহমদ আল-হুযাইফি উল্লেখ করেন, আখেরাতের প্রতি বিশ্বাস মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে এবং তাকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করে। তাই একজন মুমিনের জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর নির্দেশনা অনুসরণ, নেক আমল এবং পরকালের জবাবদিহির কথা স্মরণ রেখে জীবন পরিচালনা করা সফলতার অন্যতম শর্ত।
খুতবায় পবিত্র দুই হারামে হামলার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকা, দুই পবিত্র মসজিদের খাদেম এবং দেশটির যুবরাজের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ইসলামের শিক্ষা অনুযায়ী, তাকওয়া শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের চিন্তা, আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডেও এর প্রতিফলন থাকা প্রয়োজন। আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা এবং আখেরাতের প্রস্তুতি গ্রহণের মধ্য দিয়েই একজন মানুষ প্রকৃত সফলতার পথে এগিয়ে যেতে পারে।
সূত্র: দ্য গেট টু হারামাইন