
খুদ্দামুল কোরআনের উদ্যোগে পঞ্চগড়ে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ
ইসলাম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৩১

ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী।
তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ বৃত্তিতে দুই বছর মেয়াদি কুরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে ইস্তাম্বুলে পৌঁছেছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। এ কর্মসূচিতে কুরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ, তুর্কি ভাষা ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন তারা।
সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।
ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের তথ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে সম্পৃক্ত আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করেছে। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের যাওয়া-আসার বিমানভাড়া, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর সব ব্যয় বহন করবে ফাউন্ডেশন।
দুই বছর মেয়াদি এ শিক্ষা কার্যক্রমে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং তরুণীদের প্রয়োজনীয় শিষ্টাচার ও আদব-কায়দা শেখানোরও ব্যবস্থা রয়েছে।
এ ছাড়া কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। কোর্সের অংশ হিসেবে তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলোতে শিক্ষাসফরের আয়োজন করা হবে। এর মাধ্যমে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন তারা।
বাংলাদেশি নারীদের জন্য প্রথমবারের মতো এমন বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।
কনস্যুলেট জেনারেলের আশা, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও কর্মসূচিটি ইতিবাচক ভূমিকা রাখবে।