
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রতিযোগিতায় তিন পরাশক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই। অসমমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব (নন-লিনিয়ার ইফেক্টস) ও স্ব-অনুঘটন (অটোক্যাটালাইসিস) আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
আজ বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোম থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, রসায়নে রাসায়নিক বিক্রিয়ার নতুন পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ দুই বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের গবেষণা ও আবিষ্কার ওষুধ, সুগন্ধি, খাদ্যের ফ্লেভার এবং নতুন উপাদান তৈরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
হেনরি বি. কাগান রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এর মাধ্যমে আগে যতটা সম্ভব বলে ধারণা করা হতো, তার চেয়ে বেশি পরিমাণে অণুর একটি নির্দিষ্ট প্রতিবিম্ব-রূপ (মিরর ইমেজ) তৈরি করা সম্ভব হয়। তার এই আবিষ্কার বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবন ও ওষুধ উৎপাদনের ক্ষেত্রে রসায়নবিদদের কাজকে বৈপ্লবিকভাবে প্রভাবিত করেছে।
অন্যদিকে কেনসো সোয়াই এমন একটি রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে সম্ভাব্য দুটি প্রতিবিম্ব-রূপের মধ্যে কেবল একটিই তৈরি করা সম্ভব হয়। জীবজগতের বাইরে এমন সাফল্য আগে অর্জিত হয়নি। তার উদ্ভাবিত ‘সোয়াই রিঅ্যাকশন বা ‘সোয়াই বিক্রিয়া’ রসায়নের অন্যতম উল্লেখযোগ্য পরীক্ষামূলক সাফল্য হিসেবে বিবেচিত হয়।
তাদের আবিষ্কারের ফলে রাসায়নিক বিক্রিয়ায় নির্দিষ্ট গঠন ও বৈশিষ্ট্যের অণু তৈরির প্রক্রিয়া আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে ওষুধশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় যৌগ উৎপাদনে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্যসূত্র: নোবেলপ্রাইজডটওআরজি