
আম্পায়ারের সিদ্ধান্তে সহায়তা করবে নতুন প্রযুক্তি ‘সনিক’
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৬:২২

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে চতুর্থ মেয়াদে নির্বাচিত করার পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসের সভায় সংস্থাটির প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম এই সমর্থন জানান।
ইনফান্তিনোকে সামনে রেখে সালমান জানান, ফিফা সভাপতি হিসেবে তার নেতৃত্বের প্রতি সালমানের পূর্ণ অঙ্গীকার ও সমর্থন আছে। তিনি মনে করেন, এএফসির কিছু সদস্য সমর্থন না দিলেও অধিকাংশই দিবে।
এএফসির সদস্যসংখ্যা ৪৭। এই ভোটগুলো নির্বাচক করতে ইচ্ছুক ইনফান্তিনোর আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফিফা নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর। এখন পর্যন্ত কেউ প্রার্থিতা ঘোষণা করেননি।
টোকিওতে বক্তব্য দেওয়ার সময় সালমান ইনফান্তিনোকে আলিঙ্গন করে বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে নতুন মেয়াদে দায়িত্ব পালনের জন্য আপনি যখন চেষ্টা করছেন, তখন আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকার এবং সমর্থন পুনর্ব্যক্ত করছি...। আমি নিশ্চিত, আমার অধিকাংশ সদস্যের অনুভূতিও এমনই। আমি আপনাকে সে কথাই বলেছি।’
সালমান এই সমর্থন জানিয়েছেন উয়েফা পুরোদমে ইনফান্তিনোর বিরোধিতা করার সময়ে। সংস্থাটি ইনফান্তিনোকে নতুন মেয়াদে ফিফার সভাপতি হিসেবে দেখতে চায় না। উয়েফা ফিফা সভাপতির বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রি পরিকল্পনারও বিরোধিতা করেছিল। ওই বিরোধিতায় সালমানের এএফসিও যোগ দিয়েছিল।
ওই বিরোধিতা নিয়ে সালমান বলেন, ‘জিয়ান্নি, আমি স্পষ্ট করে বলতে চাই। অতীতে আমাদের কিছু বিষয় নিয়ে সমস্যা হয়েছিল, যা নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু আমি মনে করি না, এই দুটি বিষয়কে এক করে দেখা উচিত। গত কয়েক দিনে জুরিখে আমাদের বৈঠকে আপনি স্পষ্ট করেছেন যে আমাদের মধ্যে প্রকৃত বোঝাপড়া রয়েছে।’