
অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২১:৫৪

বাংলাদেশ রানার্সআপ হয়েছে। ছবি: সংগৃহীত
পারল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে ভারতের কাছে ২৮-১৬ ব্যবধানে হেরেছে তারা।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চার জাতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিল ভারত। লিগ পর্বেও বাংলাদেশ ভারতের কাছে হেরেছিল। মালদ্বীপকে হারিয়ে নেপাল জিতেছে ব্রোঞ্জ পদক।
ফাইনালে হারলেও বাংলাদেশ লড়াই করেছে শুরু থেকে। যদিও প্রথমার্ধে ভারত ১৪-৯ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধেই দৃশ্যপট দ্রুত বদলে যেতে থাকে। ভারত ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা ব্যর্থ হয়।
বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভারতের গোলকিপার দিকশা কুমারী। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাবনা শর্মা।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ।
সূত্র: বাসস