
আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পাকিস্তানের
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২০:৪২

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। ছবি: সংগৃহীত
মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ১৬-৫ গোলে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধেও সেই দাপট ধরে রেখে বড় জয় নিশ্চিত করে দলটি। বাংলাদেশের হয়ে ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন মোসাম্মৎ সানজিদা আক্তার।
প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। তবে পরের ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিকেরা।
ফাইনালে ওঠার জন্য মালদ্বীপের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপ সামলে দাপুটে পারফরম্যান্সে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দলটি।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ৩টায় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে মালদ্বীপ ও নেপাল।