
সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৫

ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের। বুধবারই চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। গোল-অ্যাসিস্টের পরিসংখ্যানও আহামরি নয়। চলতি মৌসুমে ১০ ম্যাচে মাত্র একটি ও সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন তিনি।
ফর্ম নিয়ে ধুঁকতে থাকা ভিনি নিজের ওপর ক্ষুব্ধ। ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড দিয়েছেন ফিরে আসার প্রতিশ্রুতি। বুধবার রোমার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও জয়ের পর তিনি বলেন, ‘আমি বলছি না যে আমি চিন্তিত, তবে নিজের সেরা রূপে না থাকতে পারায় আমি নিজের ওপর ক্ষুব্ধ। শেষ পর্যন্ত ভিনি সব সময়ই ফিরে আসে। এ ব্যাপারে আমি নিশ্চিত।’
ফিরতে পারার সক্ষমতার উদাহরণ টেনে ভিনি বলেন, ‘আমি যখন ১৮ বছর বয়সি ছিলাম, তখন অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করত। বলত, আমি নাকি কোনো গোলই করতে পারব না। অথচ আজ এই জার্সি গায়ে আমার গোলসংখ্যা ১০০ ছাড়িয়েছে। অনেক শিরোপাও জিতেছি। সেগুলোর নাম বলারও প্রয়োজন নেই।’
ভালো সময় যে পার করছেন না, সেটা ভিনিও স্বীকার করলেন। তিনি বলেন, ‘সময়টা আমার জন্য কঠিন, কিন্তু আমাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে। পরিস্থিতি বদলে যাবে। আমি জানি, এখন আমি নিজের সেরা অবস্থায় নেই। তবে এর আগেও আরও কঠিন সময় পার করেছি এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি।’