
শক্ত ভিত পেয়েও দিন শেষে চাপে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৭

ভারত সিরিজের আগে চোটের হানায় বিপাকে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে নিউজিল্যান্ডকে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও জ্যাক ফোকস। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার। শুক্রবার (৯ অক্টোবর) বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
গত মাসে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান। পুরোপুরি সুস্থ না হওয়ায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। অন্যদিকে, ক্যান্টারবুরিতে অনুশীলনের সময় ডান নিতম্বের পেশিতে চোট পান পেসার ফোকস। কবে নাগাদ তিনি ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে কাঁধের চোটে সিরিজ থেকে ছিটকে যান রাচিন রবীন্দ্রও। তবে চ্যাপম্যান ও রবীন্দ্রকে ওয়ানডে সিরিজে পাওয়ার আশা করছে দলটি।
নিউজিল্যান্ডের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন ক্লার্কসন। আর ১৮ ম্যাচে ১৯ উইকেট রয়েছে টিকনারের।
আগামী ২২ অক্টোবর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে দুই দল খেলবে দুটি টেস্ট।