
লাল কার্ড দেখে নেইমারের হুমকি, নিষিদ্ধ দুই ম্যাচ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৯

লিওনেল মেসি। ছবি: ফেসবুক
স্পেনের রাজপরিবারের কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণের পর যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে আনন্দের রেশ নিয়ে খেলতে নেমেও দলকে জেতাতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক। নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছে তার দল।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ জিতে ইতিহাস গড়েন মেসি। পুরস্কার গ্রহণ করতে স্পেনের ওভিয়েদোয় ৪৮ ঘণ্টার সফরে গিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে দ্রুতই মাঠে নামতে হয় তাকে।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের শুরুতে অবশ্য বেঞ্চে ছিলেন মেসি। প্রথমার্ধের সপ্তম মিনিটেই ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। বিরতির পর ৫৫ মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিন্তু ম্যাচের চিত্র বদলাতে পারেননি তিনি। যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে জয় নিশ্চিত করে রেড বুলস।
এমএলএসের চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ২৫ গোল নিয়ে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা তিনি। পাশাপাশি ১৫টি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষেও আছেন মায়ামি অধিনায়ক। তবে এদিন গোল বা অ্যাসিস্ট—কোনোটিই করতে পারেননি তিনি।
রেড বুলসের বিপক্ষে আগের চার ম্যাচে তিন জয় ও একটি ড্র ছিল মায়ামির। সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পেরে এবার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।