
টানা দুই ইনিংসে অর্ধশতক হাঁকালেন লিটন
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪

অ্যাডিডাসের বিজ্ঞাপনে মেসি। ছবি: ভিডিও থেকে
আর্জেন্টিনা জাতীয় দলকে অবিশ্বাস্য এনে দেয়া লিওনেল মেসি ইতোমধ্যেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। ফুটবলের ভবিষ্যৎ তারকা কারা হবেন, তা নিয়ে খোদ মেসিও ভাবছেন। ফুটবলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় তারকাদের বেছে নিয়েছেন ‘দ্য ফ্লি’ খ্যাত এই আর্জেন্টাইন মহাতারকা। সেই তালিকায় রেখেছেন স্বদেশি তরুণ প্রতিভা তোমাস আরান্দাকেও।
‘ফুটবলের ভবিষ্যৎ নতুন করে লিখবে এমন দশটি অধ্যায়। এই গল্পের তো সবে শুরু,’ বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের বিজ্ঞাপনী প্রচারণায় এমনটাই বলেছেন ধারাভাষ্যকার। বিজ্ঞাপনটিতে মেসি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ দশ তারকার নাম বেছে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বোকা জুনিয়র্সের তরুণ খেলোয়াড় তোমাস আরান্দা।
রোজারিওতে জন্ম নেওয়া এই ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে থাকাকালীন কাছ থেকে দেখেছেন প্রতিভাবান প্লেমেকার তোমাস আরান্দার খেলা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন।
মেসির এই স্বীকৃতির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির মন্তব্যের ঘরে নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়েছেন আরান্দা। মেসির উদ্দেশে তিনি লিখেছেন, ‘স্বপ্ন পূরণ হওয়ার জন্যই দেখা হয়’ এবং ‘চিরকাল কৃতজ্ঞ থাকব।’
মেসির বেছে নেওয়া এই তালিকায় আছেন তুরস্কের জান উজুন (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), মেক্সিকোর গিলবার্তো মোরা (তিজুয়ানা) এবং ব্রিটেনের ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল)-এর মতো তরুণ প্রতিভারাও। নারী ফুটবলারদেরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ক্লোয়ে সারউই (চেলসি), ব্রাজিলের জিওভানা ওয়াকসম্যান (ওএল লিওন) এবং জার্মানির লোটা ভ্রেডে (হামবুর্গার এসভি)।
a legacy to build on 🐐. the next chapter starts here. meet the rising stars of Messi +10, season 3. 💫 https://t.co/8DVfmTPaXW
— adidas Football (@adidasfootball) October 11, 2026
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হয় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।
এখন তার পুরো মনোযোগ ক্লাব ইন্টার মায়ামির দিকে। জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেন এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসির পছন্দ অনুযায়ী বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকার তালিকা নিম্নরূপ–
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা / বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক / আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো / তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড / আর্সেনাল
৫. জাভিয়ের গোজো — যুক্তরাষ্ট্র / ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন / কোমো ১৯০৭
৭. কিস স্মিট — নেদারল্যান্ডস / এজেড আলকমার
৮. ক্লোয়ে সারউই — ইংল্যান্ড / চেলসি
৯. জিওভানা ওয়াকসম্যান — ব্রাজিল / ওএল লিওন
১০. লোটা ভ্রেডে — জার্মানি / হামবুর্গার এসভি