
শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা পাকিস্তানের
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২২:৬

১০ মাস পর টেস্ট খেলতে নেমেই ত্রাস ছড়ালেন বোল্যান্ড। ছবি: এপি
রোববার (১৮ অক্টোবর) গেবেরহায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বৃষ্টির খেলা হয়েছে মাত্র ৭৪ বল। এর মাঝেই বল হাতে ত্রাস ছড়ালেন স্কট বোল্যান্ড। দারুণ দুই বলে পতন ঘটিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটারের।
গেবেরহা টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলায় ১২.২ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে অপরাজিত দুই ব্যাটার মার্কাস আকারম্যান ৫ ও অধিনায়ক টেম্বা বাভুমা ৪ রান নিয়ে আগামীকাল আবার ব্যাট করতে নামবেন।
আকাশ মেঘাচ্ছন্ন এবং পিচে আর্দ্রতা থাকায় কাগজে-কলমে পেসারদের জন্য দিনটি ভালো হওয়ারই সম্ভাবনা ছিল বেশি। তাই টস জিতে প্রথমে বোলিং করতে প্যাট কামিন্সের কোনো দ্বিধা ছিল না।
তবে দুই ঘণ্টা বিলম্বের পর খেলা শুরু হলেও বাতাসে বলের তেমন সুইং ছিল না, পিচ থেকেও মেলেনি উল্লেখযোগ্য মুভমেন্ট। যে কারণে শুরুতে অস্ট্রেলিয়ার পেসাররা নিজেদের ছন্দ খুঁজে পেতে বশ সংগ্রাম করেছেন। পাশাপাশি বল ফেলার জায়গা নিয়েও তাদের সমস্যায় পড়তে হয়। ফলে প্রথম সেশনে মাত্র ৫.৩ ওভার খেলা হলেও দক্ষিণ আফ্রিকার কোনো উইকেট পড়েনি।
কিন্তু দ্বিতীয় দফায় বৃষ্টি হওয়ার পর পিচের আচরণে কিছুটা পরিবর্তন আসে। আর সেই সুযোগটাই কাজে লাগান স্কট বোল্যান্ড। চার পেসার নিয়ে খেলায় এই টেস্টে নাথান লায়নের জায়গায় সুযোগ পেয়ে ৩৭ বছর বয়সী বোল্যান্ড হয়ে উঠলেন দিনের নায়ক। প্রায় ১০ মাস পর নিজের প্রথম টেস্ট খেলতে নামলেও ছন্দ খুঁজে পেতে বেগ পেতে হয়নি তাকে।
পরপর দুটি দারুণ ডেলিভারিতে ফিরিয়েছেন এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহ্যামকে।
নবম ওভারে প্রথমে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন ১১ রানে ব্যাট করা মার্করামকে। এর পরের বলটা অফস্টাম্পের বাইরে পিচ করে বেডিংহ্যামের ব্যাটের কানায় চুমু দিয়ে জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে।
এর কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হলে দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসও খুব একটা আশাব্যঞ্জক নয়। তবে বৃষ্টি আর বাগড়া না দিলে আগামীকালের খেলা ১৫ মিনিট আগেই শুরু হওয়ার কথা।