
ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ, সমস্যা মানসিকতায়: হৃদয়
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭

বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে পিএসজির কাছে হারলেও হতাশায় ডুবতে চান না বার্সেলোনা তারকা রাফিনিয়া। বরং মৌসুমের শেষ দিকে এই দুই দলের আবার দেখা হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। সেটি হতে পারে টুর্নামেন্টের ফাইনালেও।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্যারিসে ৪-২ গোলে বার্সেলোনাকে হারায় পিএসজি। তাতে থেমেছে কাতালানদের টানা ১১ ম্যাচ জয়ের ধারা। তবে এই পরাজয়কে বড় ধাক্কা হিসেবে দেখছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
টিএনটি স্পোর্টসকে রাফিনিয়া বলেন, 'আমরা জানতাম এমনটা হতে পারে এবং সত্যি বলতে, দিনশেষে এটা মাত্র তিন পয়েন্টের ব্যাপার—বড় কোনো ব্যাপার নয়। সামনে আরও অনেক ম্যাচ আছে।'
ম্যাচের প্রায় এক ঘণ্টা পর তাকে তুলে নেয়ায় অসন্তোষও প্রকাশ করেন রাফিনিয়া। তবে শারীরিকভাবে সেরা অবস্থায় ফেরার জন্য তার খেলার সময় কম রাখা হয়েছিল বলে জানান তিনি।
পিএসজির বিপক্ষে হারের পরও ফাইনালে মুখোমুখি হওয়ার আশা ছাড়ছেন না এই ফরোয়ার্ড। তার ভাষায়, 'যেহেতু উভয় দলই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়ছে, তাই (ফাইনালে) আমাদের মুখোমুখি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে।'
বার্সেলোনার সামনে এবার এল ক্লাসিকো। আগামী রোববার (২৫ অক্টোবর) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। রাফিনিয়ার আশা, পিএসজির কাছে হারের প্রভাব পড়বে না সেই ম্যাচে।