
শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা পাকিস্তানের
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২১:৭

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। ছবি: বাফুফে
রোববার (১৮ অক্টোবর) ভুটান যাওয়ার পথে ঢাকার হযরত শাহ জালাল বিমান বন্দরে যাত্রা বিরতি নিয়েছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
ফিফা সভাপতির ঢাকা ট্রানজিটে বাংলাদেশের ফুটবল অবকাঠামো উন্নয়ন ও ফিফার তহবিল ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফের অফিসিয়াল পেজ থেকে ফিফা সভাপতি ইনফান্তিনোর একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় ইনফান্তিনো বাংলাদেশকে ফুটবলের প্রতি গভীর আবেগ ও ভালোবাসার দেশ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্ব ও দেশের ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রশংসা করেছেন তিনি।
এই বার্তায় পুরুষ ও নারী ফুটবল, একাডেমি, অবকাঠামো এবং উন্নয়নকেন্দ্রে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ ফুটবল নিয়ে বেশ কিছু নতুন ও আকর্ষণীয় প্রকল্প বাস্তবায়নের কথাও জানিয়েছেন ফিফা সভাপতি।