
‘এভাবেই খেলা চালিয়ে যাব’–শ্রীলঙ্কাকে হারানোর পর ফারহান
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৪:২৪

লাঞ্চের আগেই এক উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। ছবি: এসিবি
অবিশ্বাস্য এক ভুল! আম্পায়ার ভুল করলেন, একই পথে হাঁটলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তও। হাসান মাহমুদের বল সেদিকউল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে লিটন দাসের হাতে গেলে ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। খালি চোখেই ব্যাটে লাগার বিষয়টি টের পাওয়া গেলেও অবিশ্বাস্যভাবে রিভিউ নিলেন না শান্ত। পরে আলট্রাএজে দেখা গেল স্পাইক। সকাল সকাল দারুণ সুযোগ হাতছাড়া বাংলাদেশের। পরে অবশ্য সেই আতালকে ফিরিয়েছেন হাসানই।
শনিবার (১০ অক্টোবর) সকালের সেশনে বাংলাদেশ ৩৪৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। লাঞ্চের বিরতিতে যাওয়ার আগে আফগানরা ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে। ১৭ রান করে হাসানের বলে স্লিপে ক্যাচ দেন আতাল। তানজিদ হাসান বল তালুবন্দি করেন।
এর আগেও উইকেটের পেছনে ক্যাচ দিলেও আম্পায়ারের ভুল আর শান্ত রিভিউ না নেয়ায় বেঁচে যান তিনি। তবে ইনিংস বড় করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ এই ওপেনার।
আব্দুল মালিক ১৫ এবং শহিদুল্লাহ ২ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছেন। আফগানিস্তান এখনও বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে।
এর আগে আগের দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নেমে আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। নাঈম হাসান শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন।