
কোচের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে রোনালদো আবার দলে ফিরবেন, আশা ভিতিনহার
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:৩৫

২০২৩ সালের এশিয়ান কাপ হয়েছিল কাতারে। ছবি: রয়টার্স
সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলার ফলে ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ এক বছর পিছিয়ে ২০২৮ সালে চলে যেতে পারে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, প্রয়োজন হলে মহাদেশীয় এই টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা হবে।
২০২৭ সালের এশিয়ান কাপ আগামী ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও আল-খোবার শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৪ দলের এই প্রতিযোগিতা। সাম্প্রতিক দিনগুলোতে হুতিদের হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
বুধবার জুরিখে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল খলিফা বলেন, এশিয়ান কাপের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তিনি বলেন, ‘অঞ্চলটির পরিস্থিতি খুব দ্রুত ভালো কিংবা খারাপের দিকে পরিবর্তিত হতে পারে। তাই কী ঘটে, তা দেখতে হবে।’
এএফসি সভাপতি আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব। প্রয়োজন পড়লে টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজন করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী চলছে।’
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনেও। সোমবার রিয়াদের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় সৌদি আরবের সিভিল ডিফেন্স। এর পরিপ্রেক্ষিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।
হুতিদের হামলার কারণে নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ ও আলেকজান্ডার জভেরেভের অংশ নেওয়ার কথা থাকা প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্লাম’ও পিছিয়ে ডিসেম্বরের শেষ দিকে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।