
বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্বে রাজা
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৬

চতুর্থ উইকেট শিকার করলেন সালেম। ছবি: বিসিসিআই
গতকাল (৯ অক্টোবর) দারুণ শুরুর পরও দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ১২৪ রানের উদ্বোধনী জুটির পরও মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ দিন শেষ করেছিল ৩১৭ রান তুলে। নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪) দিন শেষ করেছিল। আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই নতুন বলের সামনে উইকেট হারাল বাংলাদেশ। মোহাম্মদ সালেমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন তাইজুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) সকালের সেশনে ৩৩৫ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। ২০ বলে ৯ রান করে আউট হলেন তাইজুল। মোহাম্মেদ সালেমের শর্ট ডেলিভারিতে শট খেলার চেষ্টা করেছিলেন এই বাঁহাতি। কিন্তু ব্যাটের কোণায় লেগে বল উইকেটকিপার আলিখিলের গ্লাভসে জমা পড়ে।
এর আগে গতকাল দিনের শেষ ভাগে দ্রুত উইকেট হারিয়ে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ পরের ৯৬ রান যোগ করতেই হারিয়েছে ৬ উইকেট। তানজিদ ও সাদমানের পর পঞ্চাশের দেখা পেয়েছিলেন লিটন দাসও। তবে তিনজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।
দুই অঙ্কের ঘরে পৌঁছেও পঞ্চাশে যেতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম।
আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম। ৭০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই পেয়েছেন দুটি করে উইকেট।