
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টে ধারাভাষ্যে বড় চমক
খেলা ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৬:২০

মেন্ডিস এখন শ্রীলঙ্কার তিন ফরম্যাটের অধিনায়ক। ছবি: এপি
ধনঞ্জয়া ডি সিলভা নেতৃত্ব ছেড়ে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক কুশাল মেন্ডিসকে দায়িত্ব দিয়েছে তারা।
শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটি এক মিটিংয়ে কুশালকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ৯ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে কুশালের অভিষেক হবে।
৩১ বছর বয়সি কুশাল শ্রীলঙ্কার হয়ে ৭৫টি টেস্ট খেলেছেন। শ্রীলঙ্কার জার্সিতে তিনি তিন ফরম্যাটে খেলেছেন ৩৪৩ ম্যাচ। এরমধ্যে নেতৃত্ব দিয়েছেন ২৫টিতে।
ধনঞ্জয়া অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার ইচ্ছা নিয়ে। নির্বাচক কমিটির কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন, তার ‘আন্তরিক মত হলো, এখন নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’
অধিনায়কত্ব থেকে সরে গেলেও ধনঞ্জয়া জাতীয় দলের জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখবেন এবং টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করে যাবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন।