
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়
মঈন উদ্দিন সরকার সুমন
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩২

শুক্রবার (১৬ অক্টোবর) কুয়েতের সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
কুয়েতে অনুষ্ঠিত কিংস প্রিমিয়ার লিগের (কেপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি প্রবাসীদের দল জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব। ফাইনালে ভারতীয় প্রবাসীদের দল এশিয়ান ব্রাদার্সকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
শুক্রবার (১৬ অক্টোবর) কুয়েতের সোলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রবাসীদের পরিচালনায় আয়োজিত এ বহুজাতিক টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ১২টি দল অংশ নেয়। ছয় মাসের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে ওঠে জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব ও এশিয়ান ব্রাদার্স।
ফাইনালে টস জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের অধিনায়ক মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে এশিয়ান ব্রাদার্স। জয়ের জন্য জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাবের লক্ষ্য দাঁড়ায় ১২৫ রান।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশি দল। মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব। ৭ উইকেটের বড় জয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন রাজু আহমেদ।
মোয়াজ্জেম হোসেন বলেন, কিংস প্রিমিয়ার লিগ ভারতীয় প্রবাসীদের পরিচালনায় আয়োজিত হলেও এতে বিভিন্ন দেশের প্রবাসী দল অংশ নেয়। বাংলাদেশি দল হিসেবে তারা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
তিনি বলেন, ‘এই বিজয় শুধু আমাদের ক্লাবের নয়, কুয়েতের মাটিতে এটি প্রিয় লাল-সবুজের বিজয়।’