
পেলের জন্মদিনে জেনে নিন কিংবদন্তির ১০ অজানা গল্প
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১২

কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে ধাক্কা খেল ভারত। ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে ভারত। চোটের কারণে শনিবারের (২৪ অক্টোবর) ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিষাণ। প্রথম ম্যাচে ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোট পান এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোট পাওয়ার পর ঈশানের শারীরিক অবস্থা পরীক্ষা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানায়, তার পেশিতে সামান্য টান লেগেছে। আপাতত বিশ্রামে থাকবেন তিনি। পরবর্তী সময়ে তার চোটের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করে চার উইকেটে জয় পায় ভারত। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
জয়ে বড় অবদান রাখেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। স্যামসন করেন ৬৭ রান, অভিষেকের সংগ্রহ ২৯। পরে শ্রেয়াস আইয়ার ও নামান ধীর দুজনই ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর সমতা ফেরাতে চাইবে নিউজিল্যান্ড। অন্যদিকে, ঈশানকে ছাড়াই ব্যবধান বাড়ানোর লক্ষ্য থাকবে ভারতের।