
ক্রিকেটে র্যাঙ্কিং কীভাবে হিসাব করা হয়?
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২১:৪০

সংবাদ সম্মেলনে কথা বলছেন শান্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া
টি-টোয়েন্টির রমরমার এই যুগে টেস্টের প্রতি আগ্রহী ক্রিকেটারের সংখ্যাটা তুলনামূলকভাবে কমই। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশের টেস্ট দলপতি নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, একজন প্লেয়ারের কাছে টেস্ট সব সময় স্পেশাল।
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শুক্রবারের (৯ অক্টোবর) বাংলাদেশের একমাত্র টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনের শান্ত এ কথা বলেন। তিনি মনে করেন, তরুণ ক্রিকেটাররা টেস্টের পাশাপাশি অন্য দুই ফরম্যাটেও খেলতে চায়।
শান্ত বলেন, ‘আমরা সবাই টেস্ট খেলতে চেয়েছি। আপনারা যদি জিজ্ঞেস করেন, অধিকাংশ ক্রিকেটার বলবে তারা টেস্ট খেলতে চায়। একজন প্লেয়ারের জন্য টেস্ট ক্রিকেট সব সময় স্পেশাল।’
তরুণদের নিয়ে তিনি বলেন, ‘তরুণরাও টেস্ট খেলতে চায়। কিন্তু এখনকার দিনে তারা ছোট সংস্করণের কথাও ভাবে। কারণ বিশ্ব ক্রিকেট এভাবেই এগোচ্ছে। তারা এখন তিন ফরম্যাটেই খেলতে চায়। অবশ্যই তারা বেশি টি-টোয়েন্টি খেলতে চায়। ওইটা ভিন্ন বিষয়। কিন্তু টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেট সামনে আসলে সবাই খেলতে চায়।’
শান্ত কথা বলেছেন শেখ জায়েদ স্টেডিয়ামের কন্ডিশন নিয়েও। তার কাছে উইকেট ভালো মনে হয়েছে। ‘উইকেট গতকাল একটু দেখার সুযোগ হয়েছে। আজ আরেকটু দেখব। দেখে ভালো মনে হয়েছে, হয়তো একটু স্লো থাকতে পারে। ব্যাটিংয়ের জন্য ভালো হবে, আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’