
ইংল্যান্ড হারায় নিজের ডাবল সেঞ্চুরির গুরুত্ব দেখছেন না ব্রুক
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৭

ব্রুনো ফার্নান্দেজ ও লিসান্দ্রো মার্তিনেজ। ছবি: সংগৃহীত
কোমোর বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের ঘাড়ে সমালোচনার পাহাড় চেপেছে। ক্যারিকের সমালোচনা করেছিলেন স্বয়ং ইউনাইটেড দলপতি ব্রুনো ফার্নান্দেজ।
কদিন আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। এই দুই ঘটনায় ব্রুনো ও মার্তিনেজকে স্বার্থপর বলে অভিহিত করেছেন ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ওয়েইন রুনি। ব্রুনো ও মার্তিনেজের ব্যবহারকে বাচ্চাদের মতো আচরণ উল্লেখ করে আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে কথা বলার সময় রুনি বলেন, ‘মার্তিনেজ যখন কথা বলল, তখনই আমি বলেছিলাম, এটা একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ড্রেসিংরুমের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। সেখান থেকেই এর শুরু। এখন ব্রুনোকেও একই কাজ করতে দেখছি, সামনে আরও খেলোয়াড় এমন করবে। এর কারণ হলো, ওই খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব নিতে চায় না।’
ইউনাইটেডের খেলোয়াড়দের স্বার্থপর আখ্যা দিয়ে রুনি বলেন, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভাবে। সতীর্থদের নিয়ে তাদের মাথাব্যথা নেই, কোচকে নিয়ে নেই, স্টাফদের নিয়ে নেই, সমর্থকদের নিয়েও নেই। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে।’
খেলোয়াড়দের নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়ে রুনি বলেন, ‘ব্রুনো যদি আয়না দেখে, মার্তিনেজ যদি আয়নার দিকে তাকায়, দলের সব খেলোয়াড় যদি নিজেদের দিকে তাকায়, তাহলে তারা নিজেদের প্রতিচ্ছবই দেখতে পাবে। সেই ছবিটা ভালো নয়।’