
নভেম্বরে আর্জেন্টিনা যাদের বিপক্ষে খেলার কথা ভাবছে
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা ভাবছেন লিসান্দ্রো মার্টিনেজ। ছবি: রয়টার্স
ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে তীব্র সমালোচনা করার পর লিসান্দ্রো মার্তিনেস ক্লাবটিতে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওল্ড ট্রাফোর্ডে সাম্প্রতিক সময়ে উত্তেজনার কেন্দ্রে থাকা আর্জেন্টাইন এই ডিফেন্ডার প্রিমিয়ার লিগে নিজের অধ্যায় শেষ করার কথা ভাবছেন। ক্লাবের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পর্কের অবনতির পরই এমন সিদ্ধান্তের খবর সামনে এসেছে।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের বিরুদ্ধে প্রকাশ্যে কড়া সমালোচনা করার পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনেস। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মে শেষ হবে। ইউনাইটেডের হাতে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়ানোর সুযোগ থাকলেও মার্টিনেজ চান না ক্লাব সেই বিকল্পটি ব্যবহার করুক।
তবে ক্লাবও চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে দ্বিধায় রয়েছে বলে জানা গেছে। ফলে ইউনাইটেডে মার্তিনেসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখন বড় অনিশ্চয়তার মুখে। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর তার বেতন ও নতুন চুক্তির শর্ত নিয়ে আলোচনা চললেও তা থমকে গেছে। দলের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের তুলনায় নিজের পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট ছিলেন আর্জেন্টাইন এই তারকা।
আগামী গ্রীষ্মে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এ ক্ষেত্রে স্পেনই তার পছন্দের গন্তব্য হিসেবে উঠে এসেছে। এই সেন্টার-ব্যাককে দলে ভেড়ানোর ব্যাপারে অ্যাটলেটিকো মাদ্রিদের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। সম্প্রতি ওয়ান্ডা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো।
মার্তিনেসের চুক্তি নিয়ে এই অচলাবস্থার সূত্রপাত মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদ্রিদে হারের পর ইউনাইটেডের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে তার প্রকাশ্য সমালোচনা থেকে।
ম্যাচ শেষে সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন বলেন, 'প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের আরও খেলোয়াড় দলে আনতে হবে। সত্যি বলতে, আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করি।'
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দলবদলের জন্য চাপ সৃষ্টি করতে মার্টিনেজ এমন মন্তব্য করেননি। তবে তার অত্যন্ত সরাসরি বক্তব্য ড্রেসিংরুমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জানা গেছে, উইলকক্স এবং ক্লাবের সামগ্রিক পরিকল্পনা নিয়ে মার্তিনেসের উদ্বেগের সঙ্গে একমত বেশ কয়েকজন সতীর্থও। তবে প্রকাশ্যে এভাবে ক্ষোভ প্রকাশ করায় দলের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। মন্তব্যের সময় ও ধরন অনেককে বিস্মিত করেছে। এমনকি অন্তত একজন সতীর্থ ব্যক্তিগতভাবে মার্তিনেসের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
ইউনাইটেডের নেতৃত্ব বিষয়টি সহজভাবে নিতে রাজি নয়। ক্লাবের সহ-মালিক স্যার জিম র্যাটক্লিফ, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং টেকনিক্যাল ডিরেক্টর উইলকক্স তিনজনই মাদ্রিদে উপস্থিত ছিলেন। সেখানে তারা দলের পরাজয় এবং পরবর্তী পরিস্থিতি প্রত্যক্ষ করেন। মার্তিনেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার ওপর বড় অঙ্কের জরিমানাও আরোপ করা হতে পারে।
তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার মুখে বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মার্তিনেস। ইনস্টাগ্রামে তিনি জানান, ম্যাচের ফলাফলে তৈরি হওয়া ‘রাগ ও হতাশা’ থেকেই তার ওই মন্তব্য এসেছে। তিনি আরও বলেন, ক্লাবকে বড় শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেখাই তার মূল লক্ষ্য। একই সঙ্গে প্রধান কোচ মাইকেল ক্যারিকের প্রতিও প্রকাশ্যে সমর্থন জানান তিনি।
পরে ব্যাখ্যা দিলেও পরিস্থিতির ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে বলেই মনে হচ্ছে। মাদ্রিদে ওই হারের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন রয়েছে ইউনাইটেড। এতে দলটির অভ্যন্তরীণ অস্থিরতা আরও বেড়েছে এবং চাপের মুখে পড়েছে পুরো স্কোয়াড।
এক দিনের ছুটির পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে অনুশীলনে ফেরার কথা ইউনাইটেড খেলোয়াড়দের। সেখানেই ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্তিনেসের আচরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং খেলোয়াড়দের মধ্যে ঐক্য বজায় রাখতে দ্রুত উপযুক্ত শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে ক্লাব কর্তৃপক্ষকে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, রোববার (১৮ অক্টোবর) প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে এল্যান্ড রোডের গুরুত্বপূর্ণ ম্যাচে মার্তিনেসকে একাদশের বাইরে রাখবেন কি না ক্যারিক। দলের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং ধারাবাহিক ব্যর্থতার মধ্যে ডুবতে থাকা ইউনাইটেডকে স্থিতিশীল করতে গিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছেন এই কোচ।