
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৮:২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার সিটির সঙ্গে নিজের বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে সিটির বিরুদ্ধে দেয়া রায় নিয়ে তার মন্তব্যের পর বিরোধী দলের রাজনীতিকদের সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেন তিনি।
স্বাধীন কমিশনের রায়ে গুরুতর আর্থিক অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে সিটি। প্রিমিয়ার লিগের অভিযোগ, ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ৯০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব বাড়িয়ে দেখানো এবং ব্যয় কম দেখানোর চেষ্টা করেছে ক্লাবটি। তবে সিটি সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছে।
লিবারেল ডেমোক্র্যাটরা চলতি মাসের শুরুতে সিটির মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বার্নহ্যামের বৈঠকের তথ্য প্রকাশের দাবি জানায়। কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনকও একই আহ্বান জানান।
‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে বার্নহ্যাম বলেন, কিছু গোপন করার ইচ্ছা তার নেই। বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র থাকাকালে সিটির সঙ্গে তার যোগাযোগের বিস্তারিত প্রকাশ করবেন তিনি।
২০১৭ সালের মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়র ছিলেন বার্নহ্যাম। তার দাবি, সিটির সঙ্গে সর্বশেষ গুরুত্বপূর্ণ বৈঠকটি হয়েছিল ২০২১ সালে। গত সেপ্টেম্বরে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, রায়ের পর সিটির মালিকপক্ষ ক্লাবটি বিক্রি করে দিতে পারে।