
৯ বছর পর সেঞ্চুরি, রেনশ’র মহাকাব্যিক ইনিংসে ম্যাচে ফিরল অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৯:৫৪

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরির পথে হাঁটছেন রহমত শাহ্। ছবি: এসিবি
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এখনও পিছিয়ে ১৩৫ রানে। কিন্তু ম্যাচে কি খুব বেশি পিছিয়ে আছে আফগানরা? উত্তর খুব একটা সহজে দেয়া যাচ্ছে না। মাঝে ৫ বলে ২ উইকেট হারালেও আগে-পরে ব্যাট হাতে বেশ দৃঢ়তাই দেখিয়েছে আফগানরা। পঞ্চম উইকেট জুটিতে রহমত শাহ্ আর ইকরাম আলীখিল মিলে ১৯৪ বল খেলে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছেন। এই জুটির কারণে বরং দিনটা আফগানদেরই বলা যায়।
শনিবার (১০ অক্টোবর) আফগানিস্তান ৪ উইকেটে ২১১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। রহমত শাহ্ ৮৪ এবং আলীখিল ২৬ রানে অপরাজিত আছেন।
দিনের শুরুতেই আর ২৯ রান যোগ করতে বাকি ২ উইকেট হারায় বাংলাদেশ। নাঈম হাসান ৩৫ রানের অপরাজিত ইনিংসে দলের স্কোরটা বেশ স্বাস্থ্যবান অবস্থায় রেখে যান।
ব্যাট হাতে জবাব দিতে নামা আফগানিস্তান দ্রুতই উইকেট হারাতে পারতো। কিন্তু আম্পায়ারের অবিশ্বাস্য ভুল আর টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তর রিভিউ নিতে অরুচিতে জীবন পেয়ে যান সেদিকুল্লাহ আতাল।
হাসান মাহমুদের বল আতালের ব্যাটের কোণা ছুঁয়ে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিবো নিবো করেও শেষ পর্যন্ত আর সিদ্ধান্ত নিতে পারেননি শান্ত। পরে স্নিকোমিটারে দেখা যায় বল আতালের ব্যাটে চুমু খেয়ে গেছে।
তবে জীবন কাজে লাগাতে পারেননি আতাল। পরে হাসান মাহমুদের বলেই তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন। ১৭ রান করে আউট হন এই ওপেনার।
দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৩৪ রান যোগ করেন আব্দুল মালিক ও ওয়ান ডাউনে নামা শহিদুল্লাহ। জুটি ভালোভাবে জমে ওঠার আগেই আঘাত হানেন ইবাদত হোসেন। ২০ রান করা শহিদুল্লাহ ইবাদতের বলে হাসানের হাতে ক্যাচ দেন।
আব্দুল মালিক আর রহমত শাহ্ তৃতীয় উইকেট জুটিতে টাইগারদের বেশ নাকাল করেছেন। এই জুটি যোগ করে ৭০ রান। ক্রমেই বিপদ বাড়ছিল বাংলাদেশের।
কিন্তু মাত্র ৫ বলের ব্যবধানে ২ উইকেট শিকার করে বাংলাদেশ ম্যাচে ফেরে। প্রথমে অর্ধশতক হাঁকানো মালিককে ফেরান ইবাদত। ১২০ বলে ৪ চার ও ১ ছয়ে ৬২ রান করে ইবাদতের দ্বিতীয় শিকার হন মালিক। আর পাঁচে নামা হাশমতউল্লাহ শহিদিকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
এরপর দিনের বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন রহমত আর আলীখিল। ১৩ টেস্টের ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির পথে হাঁটছেন রহমত। ১৮৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮৪ রানে অপরাজিত তিনি। সঙ্গী আলীখিল ব্যাট করছেন ২৬ রানে।
বাংলাদেশের পক্ষে ইবাদত ২তি এবং হাসান ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।