
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৭:৫৩

টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা দারুণ করেছিলেন তাসকিন আহমেদ। তার বোলিংয়ে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫০ ওভারে ২৭১ রান করে তারা। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১৭২ রানে। এমন হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করেছেন তাসকিন।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘সত্যি বলতে, আজকে যেরকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’
বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান যোগ করেন ৪৭ রান। এরপর নবম উইকেটে তাসকিন ও রিশাদ হোসেনের ২৬ বলে ৩২ রান ছাড়া আর কোনো জুটি ৩০ রানও পেরোয়নি।
তাসকিনের মতে, জুটি গড়তে না পারাই হারের অন্যতম কারণ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল করা হয়। বোলিংয়ে তাও তো একটা ধারাবাহিকতা আছে। আসলে ব্যাটসম্যানদের জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’
চাপের মুখে দ্রুত ভেঙে পড়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাসকিন। তার ভাষায়, ‘ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ঘাটতিটা একটু বেশি। কারণ স্কিল কিন্তু সবার আছে। চাপে পড়লে খুব দ্রুত ভেঙে পড়ি। এই জিনিসটাই আমাদের আসলে বের হয়ে আসতে হবে।’
হারলেও ফাইনালের আশা ছাড়ছেন না তাসকিন। তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।’