
রোনালদো অনুশীলন করতেন না, অভিযোগ টেন হ্যাগের
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৬:৩৭

১৪৮ দিন পর জয়ের দেখা পেল টটেনহ্যাম। ছবি: রয়টার্স
দীর্ঘ অপেক্ষার অবসান। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের মুখ দেখল টটেনহ্যাম হটস্পার। সোমবার (১৯ অক্টোবর) কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি ফিরেছে দলটির শিবিরে। এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ডের শীর্ষ চার বিভাগের ৯২ দলের মধ্যে চলতি মৌসুমে সবার শেষে জয়ের খাতা খুলল টটেনহ্যাম।
লিগে টটেনহ্যামের আগের জয়টি এসেছিল গত ২৪ মে, এভারটনের বিপক্ষে। এরপর কেটে গেছে ১৪৮ দিন। কভেন্ট্রির মাঠে সেই অপেক্ষার অবসান ঘটান জেমস ম্যাডিসন। ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন তিনি। ২০২৫ সালের মে মাসের পর প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই গোল পেলেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান ওমার মার্মুশ। ম্যানচেস্টার সিটি থেকে টটেনহ্যামে যোগ দেয়ার পর এটিই তার প্রথম গোল। ৫২৬ দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ডেইয়ান কুলুসেভস্কিও। শেষ দিকে বেন ডেভিসের গোলে জয় নিশ্চিত হয় টটেনহ্যামের।
ম্যাচ শেষে কোচ রবের্তো দে জার্বি বলেন, 'এই ফলাফলে আমরা খুবই খুশি। অন্য ম্যাচগুলোর চেয়ে এ দিন অনেক ভালো খেলেছি আমরা। এই জয়টি খুব জরুরি ছিল।'
এবারের মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র তিনটি গোল করেছিল টটেনহ্যাম। এবার এক ম্যাচেই করল তিন গোল। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে।