
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৯:২৩

আসালাঙ্কা বাদ পড়েছেন খারাপ পারফরম্যান্সের কারণে। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দিয়ে দলে ঢোকা চারিথ আসালাঙ্কা আবারও বাদ পড়লেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১, ১১ ও ৭ রান করার পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেলেন না তিনি।
পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে আসন্ন ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য তাকে বাদ দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ১৮ থেকে ৩১ অক্টোবর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে সিরিজটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা দলের অধিনায়কত্ব করবেন কুশাল মেন্ডিস। দলে রয়েছেন পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রাথনায়েকে, সাহান আরাচিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে ও দাসুন শানাকাসহ আরও কয়েকজন।
পাথুম নিসাঙ্কাকে স্কোয়াডে রাখা হলেও তার পাকিস্তান সফর চিকিৎসকদের ছাড়পত্রের ওপর নির্ভর করছে। খেলার জন্য পুরোপুরি ফিট ঘোষণা করা হলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
রোববার (৪ অক্টোবর) শ্রীলঙ্কার পাকিস্তানে পৌঁছার কথা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। তিনটি ম্যাচই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে ইংল্যান্ড।
শ্রীলঙ্কার স্কোয়াড
পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কামিল মিশারা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), পাভান রাথনায়েকে, সাহান আরাচিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকশানা, সচিন্দু কলম্বাগে, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা এবং ইশান মালিঙ্গা।