
টিভিতে আজকের খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৮:১২

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেফৎচির বিপক্ষে একটি গোল করেন রোনালদো। ছবি: এএফসি
পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে গোল করে আল নাসরকে জিতিয়েছেন পর্তুগিজ মহাতারকা। এই গোলের পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। হাজার গোলের মাইলফলক ছুঁতে আর প্রয়োজন ১৯টি গোল।
কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আল নাসর। ৩০ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় সৌদি আরবের ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে আইমান ইয়াহিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমায় ফারগোনা। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।
প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এই জয় আল নাসরের জন্য স্বস্তির।
এদিকে জাতীয় দলের ক্যাম্প মাঝপথে ছাড়ায় বিতর্কে জড়িয়েছেন রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনও তাকে সাময়িক নিষিদ্ধ করেছে। তবে ক্লাবের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ ধরে রেখেছেন ৪১ বছর বয়সি এই তারকা।