
গেতাফেকে উড়িয়ে নিজেদের ১৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:১

দলকে বিপর্যয় থেকে তুলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সোবহানা মোস্তারি। ছবি: সিএ
সোবহানা মোস্তারির পরিচিতি প্রতিভাবান ব্যাটার হিসেবে হলেও ধারাবাহিকতার অভাবে সমালোচনার মুখেও পড়েছেন। তবে আজকের পর এই মিডল অর্ডার ব্যাটারের প্রতিভা নিয়ে সংশয় খুব কম লোকেরই থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকানো তো আর ছোটখাট ঘটনা নয়। সোবহানা আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড়সড় লজ্জার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ।
রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন সোবহানা মোস্তারি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৮ রানে প্রথম ৩ ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। শারমিন সুলতানা ৫ রান করলেও ফারজানা হক ও শারমিন আক্তার রানের খাতাই খুলতে পারেননি।
বিপর্যস্ত দলের হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে ম্যাচে ফেরান তারা দুজন। ২৪৩ বলে গড়েন ১৯৫ রানের জুটি।
এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি তুলে নেন সোবহানা। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১৩৪ বলে ১৮ চারে খেলেন ১১৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস।
অধিনায়ক জ্যোতি তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও তার স্ট্রাইকরেট হতাশ করেছে। ১১৪ বলে ৭ চারে ৭৪ রানের ইনিংস খেলেছেন জ্যোতি, স্ট্রাইক রেট মাত্র ৬৪.৯১।
সোবহানার বিদায়ের পর শেষ ১৩ বলে ১৭ রান তোলে বাংলাদেশ। স্বর্ণা ৭ বলে ৮ রান করেন।
মেগান শুট ১০ ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন। কিম গার্থ নেন ১টি উইকেট।