
বেলিংহ্যামের চোখে হ্যারি কেনই ইংল্যান্ডের সর্বকালের সেরা
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৮:১৭

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৭৩ রানে অপরাজিত ছিলেন। ছবি: ফেসবুক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বড় সংগ্রহ গড়েও জয় পেল না বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে তারা। ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই আবু জায়েদ রাহির আঘাতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে ডেভিড ওয়ার্নার ও ক্যালম ফার্গুসনের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ওয়ার্নার ৩৮ বলে ৬৬ এবং ফার্গুসন ৩৬ বলে ৬৩ রান করেন। শেষ দিকে বেন ডাঙ্কের ২৪ বলে ৪৫ রানে ৬ উইকেটে ২০৩ রান তোলে অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে রাহি নেন ৩ উইকেট।
জবাবে ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একাই লড়াই চালিয়ে যান। ৩৫ বলে ৭৩ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৮ ছক্কা ও ২ চার। শেষ ওভারে ৫১ রান প্রয়োজন হলেও বাংলাদেশ নিতে পারে ১৩ রান।