
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৮:৪৮

আফগানিস্তানের বিপক্ষে মোট ৮.৩ ওভার বল করেন আলিস। ছবি: আইসিসি
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশের আলিস আল ইসলাম। বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ বনাম আফগানিস্তানের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচের ম্যাচ কর্মকর্তারা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সি এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে। অবৈধ বোলিং অ্যাকশন বলতে কোনো বোলারের বল করার পরিবর্তে ছুড়ে মারাকে বোঝায়। আইসিসির সংজ্ঞা অনুযায়ী, বল করার সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি প্রসারিত হলে সেটিকে অবৈধ বোলিং অ্যাকশন হিসেবে গণ্য করা হয়।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত বিধিমালা অনুযায়ী, আলিসকে আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাকেন্দ্রে স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেখানে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। পরীক্ষা উতরে যেতে পারলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা থাকবে না তার।
সুনিল নারিন ও সিকান্দার মতো বোলিং অ্যাকশনে বল করা আলিস শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে মোট ৮.৩ ওভার বল করেন। ৪৭ রানের বিনিময়ে অবশ্য কোনো উইকেট নিতে পারেননি তিনি।