
ডারবানে জয়ের পথে অস্ট্রেলিয়া, চাপে দক্ষিণ আফ্রিকা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২০:৪৪

২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ছবি: এএফপি
২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৩৯ ক্রিকেটারের এই তালিকায় জায়গা হয়নি জ্যাক ক্রলি ও লুক উডের। অবসর নেয়ায় চুক্তির বাইরে চলে গেছেন বেন স্টোকস ও মার্ক উড।
এদিকে নতুন করে কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন টম ব্যান্টন, এমিলিও গে, ড্যান লরেন্স, জর্ডান কক্স, স্যাম কুক, ম্যাথু ফিশার ও ওলি রবিনসন। তালিকায় সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হওয়া হেনরি ক্রোকম্বে।
ক্রোকম্বে ও জর্ডান কক্স ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তি পেয়েছেন। আন্তর্জাতিক অভিষেকের আগেই এত দীর্ঘমেয়াদি কেন্দ্রীয় চুক্তি পাওয়া ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার ক্রোকম্বে।
দুই বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর চলতি বছর দারুণভাবে ফিরেছেন রবিনসন। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চার টেস্টে ২৮ উইকেট নিয়েছেন তিনি। তার গড় ছিল ১০-এর নিচে। দুইবার ইনিংসে পাঁচ উইকেটও পেয়েছেন এই পেসার।
এদিকে উন্নয়ন চুক্তি পেয়েছেন আরও ৯ ক্রিকেটার। চুক্তি নবায়ন করেছেন শোয়েব বশির ও ওলি পোপ। সব মিলিয়ে ১১ ক্রিকেটারের চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তাদের মধ্যে আছেন টেস্ট অধিনায়ক জো রুট, সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক এবং পেসার জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাং।
ইসিবি কেন্দ্রীয় চুক্তি ২০২৬-২৭:
অন্তর্ভুক্ত হয়েছেন: ওলি রবিনসন, এমিলিও গে, জর্ডান কক্স, ড্যান লরেন্স, টম ব্যান্টন, হেনরি ক্রোকম্ব, স্যাম কুক, ম্যাথু ফিশার।
বাদ পড়েছেন: জ্যাক ক্রলি, লুক উড, বেন স্টোকস (অবসরপ্রাপ্ত), মার্ক উড (অবসরপ্রাপ্ত)।
অন্যান্য খেলোয়াড়: জো রুট, হ্যারি ব্রুক, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, স্যাম কারান, উইল জ্যাকস, জশ টাং, রেহান আহমেদ, শোয়েব বশির, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ।
ডেভেলপমেন্ট চুক্তি: জেমস কোলস, মেসন ক্রেন, জশ হাল, এডি জ্যাক, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, থমাস রিউ, ম্যাথিউ রিভিস, মিচ স্ট্যানলি।