
আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পাকিস্তানের
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২১:২৩

স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার। ছবি: কোলাজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে হারলেও শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো করার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দু'জনেরই।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে পাঁচ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন শারমিন। ১৬ ধাপ এগিয়ে স্বর্ণা এখন যৌথভাবে ৮৬তম স্থানে।
ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচে শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রান। তবে তাদের লড়াকু ইনিংসও বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারেনি। ম্যাচটি ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
সেই ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। পেরি অপরাজিত ৬৫ এবং সাদারল্যান্ড অপরাজিত ৭৪ রান করেন। র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে উঠেছেন সাদারল্যান্ড। এক ধাপ উন্নতি করে নবম স্থানে পেরি।
নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনার আছেন সবার ওপরে।