
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ২২:৫৫

লিওনেল মেসি। ছবি: ফেসবুক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে আবেগ ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। বিদায়ী ম্যাচের আগে সাবেক সতীর্থ ও এক সময়ের প্রতিদ্বন্দ্বীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে জানিয়েছেন শুভকামনা। নেইমার, রোনালদিনিয়ো, লুইস সুয়ারেজ ও আর্তুরো ভিদালের বার্তায় উঠে এসেছে মেসির দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতি ও অবদানের কথা।
২০২১ কোপা আমেরিকার ফাইনালের ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে তারা বছরের পর বছর তোমার খেলা উপভোগ করেছে... আজ জাতীয় দলের হয়ে, নিজের দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আশা করি, তুমি এর প্রতিটি সেকেন্ড উপভোগ করবে এবং আজকের সব সম্মাননা তোমাকে আনন্দিত করবে।’
তিনি আরও বলেন, ‘ফুটবলের জন্য তুমি যা করেছে তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, সারা বিশ্বই তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। এর চেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা।’
মেসির বার্সেলোনায় অভিষেকের সময় সতীর্থ ছিলেন রোনালদিনিয়ো। তিনি লিখেছেন, ‘জীবনটাকে উপভোগ করো, ভাই। আজ এবং সবসময় তোমার জন্য অনেক অনেক শুভকামনা।’
মেসির দীর্ঘদিনের বন্ধু সুয়ারেজও বলেছেন, ‘নিজেকে নিয়ে খুবই গর্বিত হও। তোমার দিনটি উপভোগ করো।’
আর ভিদালের ভাষায়, 'মেসি ইতিহাসের সেরা ভিনগ্রহের মানুষ।’