
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ২০:৪৮

হ্যামস্টিং চোটে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ডি জর্জি। ছবি: গ্যালো ফটোজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না টনি ডি জর্জির। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গেছেন এই প্রোটিয়া ব্যাটার। ডারবানে আগামী শুক্রবার (৯ অক্টোবর) থেকে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম টেস্ট। গত দুই মাসে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়া দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার ডি জর্জি। এর আগে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টম্যান ও কোয়েনা মাফাকাও একই ধরনের চোটে পড়েছেন।
পচেফস্ট্রুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডি জর্জির এই চোট লাগে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে চোটটিকে ‘মৃদু’ বলে উল্লেখ করলেও, প্রথম টেস্ট থেকে তাকে বাইরে রাখার জন্য এটি যথেষ্ট গুরুতর।
সিএসএ ১৮ সদস্যের একটি বর্ধিত প্রাথমিক দল ঘোষণা করেছে। ডি জর্জির জায়গায় আপাতত কাউকে দলে নেওয়া হয়নি। আগামী সপ্তাহের শুরুতে চূড়ান্ত ১৫ সদস্যের দল নির্বাচন করা হবে।
ডি জর্জির অনুপস্থিতিতে মারকেস অ্যাকারম্যানের টেস্ট অভিষেকের সম্ভাবনা বেড়েছে। তিন নম্বরে ব্যাট করা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর মূল দলে জায়গা পেয়েছেন। বাংলাদেশ ‘এ’-এর বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫৬ রান করেছিলেন অ্যাকারম্যান।
চূড়ান্ত একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে অ্যাকারম্যানের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ট্রিস্টান স্টাবস, ওয়িয়ান মুল্ডার ও ডেভিড বেডিংহ্যাম। বেডিংহ্যাম পাঁচ নম্বরেও ব্যাট করতে পারেন।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া দক্ষিণ আফ্রিকার অন্য ক্রিকেটারদের নিয়ে অবশ্য বেশিরভাগ খবরই ইতিবাচক। শীতকালীন অনুশীলনের সময় চোট পাওয়া রাবাদা প্রাথমিক দলে রয়েছেন। ডারবান টেস্টে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃদলীয় ম্যাচের পর।
অন্যদিকে এনগিডি, মাফাকা ও বার্টম্যান পুরো সিরিজেই বিবেচনার বাইরে থাকবেন। তবে সামনে ব্যস্ত গ্রীষ্মের মৌসুমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশা করা হচ্ছে। ওই সময়ে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে এনগিডি জানান, তিনি ইতোমধ্যে দৌড়ানোর অনুশীলনে ফিরেছেন। তবে নিজের চোটের বিস্তারিত জানাতে রাজি হননি।
তিনি বলেন, 'আমাকে কিছু প্রকাশ করার অনুমতি দেওয়া হয়নি। তবে এটুকু বলতে পারি, এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। আমি ইতোমধ্যে দৌড়ানো শুরু করেছি। এর চেয়ে বেশি কিছু জানাতে পারছি না।'