
ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী তারই স্বদেশি
খেলা ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:২১

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। ছবি: এপি
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। অবিলম্বে কার্যকর হচ্ছে তার এই সিদ্ধান্ত।
নির্বাচক কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ধনঞ্জয়া জানিয়েছেন, তার 'আন্তরিক মত হলো, এখন নেতৃত্বের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।'
তবে ধনঞ্জয়া জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে দলের জন্য নিজেকে উপলব্ধ রাখছেন তিনি এবং টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করে যাবেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য ধনঞ্জয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন।
অ্যাশলি ডি সিলভা বলেন, 'শ্রীলঙ্কা ক্রিকেট তার ক্যারিয়ারের বাকি সময়ের জন্য তাকে সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছে এবং আমাদের টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে।'
খেলোয়াড় হিসেবে দলে থাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এসএলসিও। তারা জানিয়েছে, শ্রীলঙ্কার ক্রিকেটে ধনঞ্জয়ার অব্যাহত অবদানের দিকে তারা তাকিয়ে আছে।