
ভিনিসিয়ুস নাকি এমবাপ্পে, মরিনিয়ো রিয়ালের রোগ সারাতে কোন পথে হাঁটবেন?
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:২১

প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। ছবি: সম্পাদিত
রিয়াল মাদ্রিদকে লক্ষ করে তীব্র বাক্যবাণ ছুড়লেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। নেগ্রেইরা মামলায় স্প্যানিশ ক্লাবটির অবস্থান এবং ফুটবল ও বাস্কেটবলের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। লাপোর্তার দাবি, দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) সকালে সিতজেস শহরে একটি সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন লাপোর্তা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেগ্রেইরা মামলা এবং ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বৈঠকে রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
লাপোর্তার অভিযোগ, 'মাদ্রিদে তারা মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতে নানা বিষয় নিয়ে কথা বলে।'
প্রথমেই বার্সেলোনার সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন ক্লাব সভাপতি। তিনি বলেন, 'আমরা ফুটবল এবং আমাদের ক্লাবকে উপভোগ করছি। বিশ্বজুড়ে আমাদের সম্মান করা হয়। আমাদের দলে বিশ্বকাপজয়ী নয়জন খেলোয়াড় রয়েছে। এই দল মানুষের হৃদয় জয় করে, আমাদের খেলোয়াড়েরা অন্যদের কাছে আদর্শ এবং সব জায়গা থেকেই আমরা প্রশংসা পাচ্ছি। মাদ্রিদে তারা এসবের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করে।'
এরপর নেগ্রেইরা মামলায় রিয়াল মাদ্রিদের অবস্থান নিয়ে আবারও মুখ খোলেন লাপোর্তা। তার দাবি, বিচার শেষ হওয়ার আগেই বার্সেলোনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে।
লাপোর্তা বলেন, 'আমি বারবার বলব, বিচার শুরু হওয়ার আগেই আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছিল। এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার কোনো ভিত্তি ছিল না। এই মামলা থেকে বার্সেলোনা নির্দোষ প্রমাণিত হয়েই বেরিয়ে আসবে। আর যারা ধারাবাহিকভাবে ও পরিকল্পিতভাবে বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদের নিজেদের অবস্থান সংশোধন করতে হবে।'
তিনি আরও বলেন, 'মামলাটিকে বাঁচিয়ে রাখতে তারা বিচারিক তদন্ত যতটা সম্ভব দীর্ঘায়িত করছে। কিন্তু এর কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না। উদ্দেশ্য হলো বার্সেলোনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করা। আর আমার মনে হয় না, তারা সৎ উদ্দেশ্যে এসব করছে।'
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) এবং ইউরোলিগ বাস্কেটবলের বিভিন্ন প্রাতিষ্ঠানিক বৈঠকে রিয়াল মাদ্রিদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা করেন লাপোর্তা।
তিনি বলেন, 'এটি এমন একটি ক্লাবের মানসিকতা সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে, যারা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মর্যাদা, অবস্থান এবং বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। বিষয়টি স্পষ্ট। তারা চরম অহংকার ও আত্মম্ভরিতাপূর্ণ অবস্থান নিয়েছে। তারা নিজেরাই জানে, কী করছে। তাদের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত ছিল।'
ব্যালন ডি’অরে লামিন ইয়ামালকে সমর্থন লাপোর্তার:
ব্যালন ডি’অরের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন লাপোর্তা। তার মতে, এই পুরস্কার জয়ের যোগ্য ইয়ামাল।
লাপোর্তা বলেন, 'ইয়ামাল ব্যালন ডি’অর জিতলে সেটি ন্যায্য হবে। সে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং লিগ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে। ব্যালন ডি’অর জয়ের যোগ্য সে। ইয়ামাল নিজেও এমনটা মনে করে এবং নিজের মতামত প্রকাশ করে, এটি আমার কাছে ভালো লাগে। সে খুবই খোলামেলা ও সরাসরি কথা বলে। একই সঙ্গে তার বয়সের বিষয়টিও মাথায় রাখতে হবে। সে জিতলে আমি খুব খুশি হব। দেখা যাক কী হয়। ফলাফল নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, তাই আমাদের অপেক্ষা করতে হবে।'
ইয়ামালের প্রতিভা ও সম্ভাবনার প্রশংসা করে তিনি আরও বলেন, 'মাঠে নামলে নিজের ফুটবলীয় দক্ষতা প্রকাশ করার জন্য ইয়ামালের মধ্যে প্রচণ্ড আগ্রহ কাজ করে। তার সম্ভাবনা ও অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে। এত কম বয়সেও তার মধ্যে প্রবল উদ্দীপনা রয়েছে। তাই কখনো কখনো সে নিজের মতামত প্রকাশ করে, সেটি আমি বুঝতে পারি।'
ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে লাপোর্তা বলেন, 'এখানে একধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যা মেসি ও ক্রিস্টিয়ানোর (রোনালদো) সময়েও এতটা দেখা যায়নি। আমার মতে, মেসির সব সময়ই এই পুরস্কার জেতা উচিত ছিল। কিন্তু তারা এভাবে নিজেদের দাবির কথা প্রকাশ করেননি। বিষয়টিকে অতিরিক্ত বড় করে দেখা উচিত নয়। ১৯ বছর বয়সি একজন তরুণের এটি স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। সে ভবিষ্যতে ইতিহাস গড়বে।'