
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া
খেলা ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০২:০৬

নাহিদ রানা ও রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন নাহিদ রানা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার সুযোগ পেতে পারেন—এমন প্রত্যাশা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের এই পেসারের প্রতি।
এসএ টোয়েন্টির পঞ্চম আসরের নিলামে ৭৮৯ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পান ১৫৬ জন। তাদের মধ্যে ৯৫ জন দক্ষিণ আফ্রিকার এবং ৬১ জন ছিলেন বিদেশি ক্রিকেটার। বিদেশিদের তালিকায় বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ছিলেন নাহিদ রানা। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড।
তবে নিলামের টেবিলে রানার নাম উঠলেও তাকে নিয়ে কোনো দল বিড করেনি। ফলে দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অপেক্ষা আরও বাড়ল বাংলাদেশের এই পেসারের।
অবশ্য নিলামের আগেই এসএ টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়ার সম্ভাবনা তৈরি করেছেন রিশাদ হোসেন। সরাসরি চুক্তিতে লেগস্পিন অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন রিশাদ।
রিশাদের দলে যোগ দেয়ার বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে অস্ট্রেলিয়ার মিচেল মার্শকেও।
রিশাদ অবশ্য সহজ কোনো ড্রেসিংরুমে যাচ্ছেন না। তার সতীর্থদের তালিকায় থাকছেন কুইন্টন ডি কক, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, অ্যাডাম মিলনে, এনরিখ নরকিয়া, মিচেল মার্শ ও নান্দ্রে বার্গারের মতো তারকারা।
আগামী ৯ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ৪ ফেব্রুয়ারি।