
মেসিকে কড়া বার্তা বার্সার সাবেক সভাপতির, ‘সে নিজেকে কী মনে করে?’
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স
মাঠে শাস্তির শঙ্কা, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ—সময়টা ভালো যাচ্ছে না ভিনিসিউস জুনিয়রের। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর এবার প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা। ফনসেকার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বিচ্ছেদের খবর নিশ্চিত করা হয়েছে।
ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে ভিনিসিউসের সম্পর্ক নিয়ে গত বছরের অক্টোবর থেকেই আলোচনা চলছে। তাদের সম্পর্কের ওঠানামাও কম ছিল না। গত মে মাসে দু'জনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে দুই মাস পর, জুলাইয়ে আবারও একসঙ্গে দেখা যায় তাদের।
এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত দিয়েছিলেন তারা। সর্বশেষ সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে উপস্থিত হন ভিনিসিউস ও ফনসেকা। তাদের সেই উপস্থিতি দেখে অনেকেই ভেবেছিলেন, সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে আবারও ভালো সময় কাটাচ্ছেন দুজন। কিন্তু এক মাস পার হওয়ার আগেই এল বিচ্ছেদের খবর।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেয়া বিবৃতিতে তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তাদের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি। বরং দু'জনের পারস্পরিক সম্মতিতেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্যক্তিগত জীবনের এই খবরের পাশাপাশি মাঠের ঘটনাও ভিনিসিউসের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় লাল কার্ড দেখেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড। সিদ্ধান্তটি মেনে নিতে না পেরে তিনি রেফারির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান।
পরে ম্যাচ প্রতিবেদনে ভিনিসিউসের এই আচরণের কথা উল্লেখ করেন রেফারি। ফলে সাধারণ এক ম্যাচের নিষেধাজ্ঞার বাইরে অতিরিক্ত শাস্তির আশঙ্কাও তৈরি হয়েছে।