
৬০৮ রানের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে টাই বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৭

ইংল্যান্ডকে উড়িয়ে ডব্লিউসিএল চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ফেসবুক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স। ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়েছে ক্রিস গেইলের দল। লেন্ডল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটনের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই ওপেনার জেসন রয় ও ডেভিড মালানকে হারায় ইংলিশরা। দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ৬১ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মঈন আলি ও ওয়াইস শাহ।
মঈনের ৩৯ বলে ৬০ এবং শাহর অপরাজিত ৩৮ রানের ইনিংসে ৭ উইকেটে ১৫৯ রান করে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন উইকেট নেন ডোয়াইন ব্রাভো।
জবাবে গেইল ও সিমন্সের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। গেইল ১৪ বলে ২১ রান করে ফিরলেও এরপর আর উইকেট হারায়নি দলটি।
সিমন্স ৫৩ বলে অপরাজিত ৭৭ এবং ওয়ালটন ৩৫ বলে অপরাজিত ৫৮ রান করেন। দ্বিতীয় উইকেটে তাদের ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই শিরোপা নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।