
টেস্টে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৪:২১

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলার মধ্যেই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। দলে জায়গা পেয়েছেন চোটে থাকা অভিজ্ঞ ব্যাটার পাথুম নিসাঙ্কা। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার আনজালা বান্দারা ও পেসার ইশান মালিঙ্গা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিসাঙ্কার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত মাসে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের ক্রিকেট খেলতে গিয়ে চোট পান তিনি। বর্তমানে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন এই ব্যাটার।
এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২২ বছর বয়সি আনজালা। শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে নজর কাড়া এই ক্রিকেটার এবার প্রথমবার জাতীয় দলের টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০ ম্যাচে ৬৭.১৮ গড়ে তার সংগ্রহ ২২১৭ রান। সাতটি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে অপরাজিত ২০০ রানের ইনিংস।
পেস আক্রমণে লাহিরু কুমারা ও মিলান রত্নায়েকের সঙ্গে রয়েছেন ইশান মালিঙ্গা। ২২ বছর বয়সি এই পেসার প্রথমবার টেস্ট দলে সুযোগ পেলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে। ১৯ ম্যাচে নিয়েছেন ৪৪ উইকেট।
আগামী ৯ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
শ্রীলঙ্কার স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েক, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।