
আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বাংলাদেশের বিদায়
খেলার সময়
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০:২

ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা হলো না তাওহীদ হৃদয়ের দলের। আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকাতে পারলেই ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। তবে তা আর হয়ে ওঠেনি।
২৭.১ ওভারে আফগানিস্তানের ব্যাটাররা ১২১ রান তুলতেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী ২৩ অক্টোবর ফাইনাল খেলবে আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে।
শারজায় আগে ব্যাট করে মাত্র ১৬০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন চার উইকেট।
ফাইনালে যেতে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখার লক্ষ্য নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে আশা জাগান। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই সুযোগ আর দেননি আফগানরা। শেষ পর্যন্ত ২৭.১ ওভারে তার দলের রান ১২১ ছুঁতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিদায়।