
সাফে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৫০

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত
শেষ হয়েছে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার। গত ফিফা উইন্ডোর বেনিন ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। আলবিসেলেস্তেরা এই ফিফা উইন্ডোতে মোট তিনটি ম্যাচ খেলেছে। আগামী উইন্ডোতে খেলার কথা ভাবছে দুটি ম্যাচ।
৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আগামী উইন্ডো। এই সময়ের ম্যাচগুলোর সূচি নির্ধারণে কাজ করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে, আর ম্যাচটি হতে পারে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার এটি হতে পারে দ্বিতীয় ম্যাচ। এএফএ পরিকল্পনা করছে, প্রথম ম্যাচটি দেশের অভ্যন্তরীণ কোনো শহরে আয়োজন করার। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে কোস্টারিকা জাতীয় দল।
সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে, রিভার প্লেটের স্টেডিয়ামে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে এবং বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে বিশ্বকাপজয়ীরা।