
ম্যানসিটির জালে পিএসজির ৪ গোল, বারকোলার হ্যাটট্রিকে লিভারপুলের বড় জয়
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০:৩৫

ওয়েস্ট ইন্ডিজের জয়ে সিরিজ ২-২ ব্যবধানে সমতায় আসলো। ছবি: বিসিসিআই
শাই হোপের ৫০ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। ২৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করে জিততে ভারতের দরকার ছিল বিস্ফোরক শুরু, স্যাঞ্জু স্যামসনের ব্যাটে তারা সেটা পেয়েও যায়। কিন্তু শ্রেয়াস আইয়ারদের টুটি চেপে ধরেন কেমো পল।
পল পেয়ে যান ফাইফারের দেখা। ৪ ওভারে ৫ উইকেট নিতে তিনি খরচ করেন ৪১ রান, ভারত থামে ২২৩ রানে। ওয়েস্ট ইন্ডিজ জিতে ২৪ রানে। তাতে এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে সমতায় আসলো। ১৭ অক্টোবর বেঙ্গালুরুর ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
হায়দরাবাদে স্যামসনের ঝড়ে ৩ ওভারেই বিনা উইকেটে ভারত তুলে ফেলে ৫০ রান। এরপর কেমো পল স্যামসন ও ইশান কিশানকে ফিরিয়ে ভারতের রানের গতি কমান। অর্ধশতকের দেখা পাওয়া স্যামসন ২৩ বলে করেন ৫৬ রান। অভিষেক শর্মা ও আইয়ারদের কেউ আজ জ্বলে উঠতে না পারলেও তিলক বার্মা ও নিতিশ কুমার রেড্ডি ভারতকে জয়ের দৌড়ে রাখেন।
এদের মধ্যে বার্মা ৪৩ রান করে রোমারিও শেফার্ডের শিকার হন। ৪১ রানে নিতিশ কুমারকে আউট করেন পল। প্রিন্স যাদবের উইকেট নেওয়ার পর অক্ষর প্যাটেলকে দিয়ে ফাইফার পূরণ করেন তিনি।
১০২ রান করা হোপের এই সফরে এটা চতুর্থ সেঞ্চুরি। দুটি টি-টোয়েন্টিতে, এই ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা হলো ৩। এর মাধ্যমে সেঞ্চুরির হিসাবে স্বদেশী ক্রিস গেইল ও এভিন লুইসকে পেছনে ফেললেন তিনি।