
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:১১

মেসির জার্সি চাইবেন বলে জানিয়েছেন বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি। ছবি: এএফএ
বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ঘরের মাঠেই এই ম্যাচ দিয়েই বিখ্যাত আকাশি-সাদা জার্সিকে বিদায় জানাবেন লিওনেল মেসি। তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে বিদায় জানাতে প্রস্তুত আর্জেন্টিনা। মেসির মতো কিংবদন্তির বিদায়বেলায় সাক্ষী হতে পেরে গর্বিত বেনিনের ফুটবলাররাও।
মেসির বিদায়ী ম্যাচে বেনিনের স্কোয়াডে থাকা মোহামেদ তিজানি বিশেষ একটি মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে তার উচ্ছ্বাসের কোনো কমতি নেই।
এই অনন্য সুযোগটি পুরোপুরি উপভোগ করতে চান বেনিনের এই ডিফেন্ডার। ম্যাচটির জন্য আলাদা কোনো প্রস্তুতিরও প্রয়োজন মনে করছেন না তিনি। তিজানির লক্ষ্য খুব স্পষ্ট; বুয়েনস এইরেস থেকে মেসির জার্সি নিয়ে ফিরতে চান তিনি।
২০২২ বিশ্বকাপজয়ী মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও গোপন করেননি ‘চিতা’ নামে পরিচিত দলটির এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য আমাকে দলে ডাকা হয়েছে। এই ম্যাচের জন্য আমাদের আলাদা করে প্রস্তুতি নেওয়ারও দরকার নেই। আমরা শুধু ম্যাচটি উপভোগ করতে চাই। এটাই সব।’
তিজানি আরও বলেন, ‘বিশ্বাস করুন, আমি মেসির জার্সি নিয়েই ফিরব। আমি আমার মায়ের জীবনের কসম করে বলছি। আমি তার কাছে গিয়ে বলব, “মেসি, দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে তোমার জার্সিটা দাও।” মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়।’
তাই আগামীকাল ভোরের ম্যাচটি মোহামেদ তিজানির জন্য নিঃসন্দেহে বিশেষভাবে প্রতীক্ষিত হতে যাচ্ছে। হয়তো এই ম্যাচেই পূরণ হতে পারে তার বহুদিনের স্বপ্ন, ইতিহাসসেরা মেসির কাছ থেকে তার জার্সি পাওয়া।