
পোলার্ডকে প্রধান কোচের দায়িত্ব দিল মুম্বাই ইন্ডিয়ান্স
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩২

কোম্পানি ভাইরাসজনিত অসুস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ছবি: এএফপি
দলের অনুশীলন দেখার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি। দ্রুত হাসপাতালে নিতে হয় তাকে। এই কোচের বর্তমান শারীরিক অবস্থা কী?
কোম্পানির শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ এবং ‘পরীক্ষা-নিরীক্ষা চলছে’ বলে নিশ্চিত করেছেন বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স ইবার্ল। সুস্থ হয়ে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।
ইবার্ল বলেন, ‘ভিনসেন্টকে যতটা সময় প্রয়োজন, ততটাই দেওয়া হবে। সুস্থ হয়ে ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করতে আমরা এখনই বসছি না। প্রথমে আমাদের বুঝতে হবে, আসলে কী হয়েছে। এরপর শান্তভাবে আলোচনা করব, সুস্থ হতে কতটা সময় লাগতে পারে। আমরা দিনের হিসাব করছি না, বরং কয়েক সপ্তাহের কথা ভাবছি। বিষয়টি আমাদের সবার পরিষ্কারভাবে বুঝতে হবে।’
কোম্পানি ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে গত মঙ্গলবার আর্সেনালের বিপক্ষে বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকতে পারেননি। তবে বুধবারের ম্যাচে তাকে টাচলাইনে দেখা যায়।
বায়ার্নের সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস হাসপাতালে কোম্পানির সঙ্গে কথা বলেছেন। ড্যাঙ্কস বলেন, ‘আমি তাকে পরিষ্কার করে জানিয়েছি, আমরা ফুটবল নিয়ে কোনো আলোচনা করব না। শুধু তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তিনি ঠিক আছেন কি না, তা নিশ্চিত করাই ছিল আমাদের উদ্দেশ্য।’