
ওমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সফর স্থগিত
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৫:২৩

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সাহিবজাদা ফারহান। ছবি: লাইভস্ট্রিম
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পাওয়ার পর নিজেদের আক্রমণাত্মক ক্রিকেটের ধারা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান। শুক্রবার (৯ অক্টোবর) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই জয় পায় পাকিস্তান।
শ্রীলঙ্কার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান। অধিনায়ক সাহিবজাদা ফারহান ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও চারটি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেন মাজ সাদাকাত। ২৯ বলে ৫০ রান করেন তিনি, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাটিং ও বোলিংয়ে সতীর্থদের অবদানের প্রশংসা করেন ফারহান। বিশেষ করে ফখর জামানের আক্রমণাত্মক শুরু এবং রান তাড়ায় মাজ সাদাকাতের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
ফারহান বলেন, 'আমি আগেও বলেছি, অধিনায়ক হিসেবে আমার ছেলেদের ওপর অনেক আত্মবিশ্বাস রয়েছে। তারা যেভাবে পারফর্ম করেছে, ফখর যেভাবে আমাদের শুরু এনে দিয়েছে এবং পরে মাজ যেভাবে আমাকে সঙ্গ দিয়েছে, তাতে আমার মনে হয় আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে এভাবেই খেলা চালিয়ে যাব।'
পাকিস্তানের বোলিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক স্বীকার করেন, পাওয়ারপ্লে ও মাঝের ওভারগুলোতে তার দল ভালো করেছে। তবে শ্রীলঙ্কাকে আরও কম রানে আটকে রাখা সম্ভব ছিল বলেও মনে করেন তিনি।
ফারহান বলেন, 'আমার মনে হয় মাঝের ওভারগুলোতে আমরা মোটামুটি ভালো করেছি। বিশেষ করে পাওয়ারপ্লেতে আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল। তবে মাঝের ওভারগুলোতে আমরা কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটাই হয়; কখনো পরিস্থিতি একদিকে যায়, কখনো অন্যদিকে। তারপরও আমার মনে হয়, এই উইকেটে ১৮০ রান ভালো সংগ্রহ ছিল।'
সাম্প্রতিক সময়ে মাজ সাদাকাতের দুর্দান্ত ফর্মেরও প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, কোনো ক্রিকেটার ভালো ছন্দে থাকলে সেই সুযোগ কাজে লাগানো জরুরি।
ফারহান বলেন, 'মাজ বর্তমানে যে ফর্মে রয়েছে, তাতে আমার মনে হয় সে এই মুহূর্তে অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে বলেছিলাম, নিজের ফর্মের সর্বোচ্চ ব্যবহার করতে, কারণ এই ফর্ম চিরকাল থাকে না। তবে মাশাআল্লাহ, অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সে আমি খুবই খুশি।'
অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন পাকিস্তানের বোলার মোহাম্মদ ইমরান রান্ধাওয়া। গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন তিনি। তার বোলিংয়ের প্রশংসা করে ফারহান বলেন, 'সে যেভাবে বোলিং করেছে, তা অসাধারণ ছিল। বিশেষ করে আমরা জানতাম, নতুন বলে সে খুব ভালো বোলার। ঘরোয়া ক্রিকেটে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, তাই তার ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল।'
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ধরে রাখতে চাইবে পাকিস্তান। আগামী ১১ অক্টোবর একই ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।