
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন-তাসকিন
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯:১

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদের প্রচার কৌশলকে নাৎসি পার্টির পদ্ধতির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। এবার তার মন্তব্যের তদন্ত চেয়ে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিএসডি জানায়, তেবাসের মন্তব্য ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা রক্ষার বিধি লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখতে ট্রাইব্যুনালকে অনুরোধ করা হয়েছে। স্পেনের ক্রীড়া আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞা দেয়া যেতে পারে।
গত শুক্রবার সামাজিক মাধ্যমে মন্তব্যটি করেন ৬৪ বছর বয়সি তেবাস। এর প্রতিবাদে একই দিন কড়া বিবৃতি দিয়ে লা লিগা সভাপতির পদত্যাগ দাবি করে রিয়াল মাদ্রিদ।
তবে তেবাসের দাবি, তিনি রিয়ালের আদর্শ কিংবা সমর্থকদের সঙ্গে নাৎসি পার্টির তুলনা করেননি; বরং ক্লাবটির প্রচারণার কৌশল নিয়ে কথা বলেছেন।
সিএসডির পদক্ষেপের পর সামাজিক মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় তেবাস বলেন, প্রতিযোগিতার সুনাম রক্ষা করা তার দায়িত্ব। যারা প্রতিনিয়ত এর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদের জবাব দেয়া সেই দায়িত্বেরই অংশ।
রিয়ালের সঙ্গে তেবাসের বিরোধ অবশ্য নতুন নয়। রেফারিং নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১৩ সাল থেকে লা লিগার সভাপতির দায়িত্ব পালন করছেন তেবাস। তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।