
ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৪:২৫

জয়াবর্ধনে মুম্বাইকে ৩ বার শিরোপা জিতিয়েছেন। ছবি: বিসিসিআই
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার দুই দফায় মুম্বাইয়ে ৮ মৌসুম প্রধান কোচের দায়িত্ব পালন করেন। দুই মৌসুম ছিলেন বৈশ্বিক পারফরম্যান্স বিভাগের প্রধান।
মুম্বাই শনিবার (১৭ অক্টোবর) জয়াবর্ধনের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে। দ্বিতীয় দফায় ২০১৫ সালে দায়িত্ব নেন তিনি। এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।
মুম্বাইয়ের এক বিবৃতিতে জয়াবর্ধনে বলেছেন, ‘এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার ক্রিকেটজীবনের অত্যন্ত বিশেষ একটি অংশ। খেলোয়াড়েরা, কোচিং স্টাফ, ‘ওয়ান ফ্যামিলি’র অসাধারণ সমর্থন এবং সর্বোপরি সমর্থকেরা, সব মিলিয়ে এই অভিজ্ঞতা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’
বিদায়ের ঘোষণায় মুম্বাইয়ের মালিকপক্ষ আম্বানি পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন জয়াবর্ধনে। তিনি বলেন, ‘বছরের পর বছর আমার ওপর আস্থা রাখা, সমর্থন দেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে। আগামী বছরগুলোতে দলটির সাফল্য কামনা করছি।’
প্রধান কোচ হিসেবে প্রথম মেয়াদে জয়াবর্ধনের অধীনে তিনবার আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় মেয়াদটা ততটা সফল হয়নি। ২০২৫ সালে লিগ পর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ হয়ে কোয়ালিফায়ার ২-তে হেরে বিদায় নেয় মুম্বাই। আর ২০২৬ সালে তাদের অবস্থান ছিল নবম।