
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১

ভারতের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর। ছবি: ফেসবুক
ভারত নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। তিন সংস্করণেই নেতৃত্বের দায়িত্ব ছেড়েছেন ৩৭ বছর বয়সি এই তারকা। গত বছর ঘরের মাঠে ভারতের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে সিদ্ধান্তের কথা জানান হারমানপ্রীত। তিনি বলেন, অধিনায়ক হিসেবে নেয়া প্রতিটি কঠিন সিদ্ধান্তের লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের সেরাটা দেয়ার সুযোগ তৈরি করা।
গত মাসে নিশিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতকে টানা দ্বিতীয়বার সোনা জেতানোই অধিনায়ক হিসেবে হারমানপ্রীতের শেষ দায়িত্ব ছিল। এর এক দিন আগে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠক করেন হারমানপ্রীত, স্মৃতি মান্ধানা ও কোচ অমল মজুমদার।
২০১৮ সালে মিতালি রাজের কাছ থেকে পূর্ণকালীন নেতৃত্ব পান হারমানপ্রীত। তার নেতৃত্বে ভারত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ওঠে।
হারমানপ্রীতের উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে স্মৃতি মান্ধানা। ডব্লিউপিএলে আরসিবিকে দুইবার শিরোপা জিতিয়ে নেতৃত্বের সামর্থ্য ইতিমধ্যে দেখিয়েছেন তিনি।